1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রূপগঞ্জে বাবা-মেয়েকে পিটিয়ে আহত, দোকান পাট ভাংচুর - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

রূপগঞ্জে বাবা-মেয়েকে পিটিয়ে আহত, দোকান পাট ভাংচুর

  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৩ জন পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানঘর দখল নিতে প্রতিপক্ষের লোকজন বাবা-মেয়েকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তারা হামলা ভাংচুর চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।শনিবার দুপুরে উপজেলার মাছুমাবাদ এলাকায় এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে।আহত নিপা আক্তার জানান, তিনি মাছুমাবাদ এলাকায় আড়াই শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে নামজারী করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আসছে। একই এলাকার প্রতিপক্ষ কাজী সোহেব, কাজী তুহিন, কাজী সামসু, শাওন, মাহবুব বেশকিছুদিন ধরে নিপা আক্তারের জমিতে দোকানঘর জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল। গত শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিপা আক্তারের জমিতে প্রবেশ করে দোকানপাট ও গ্যারেজ ভাংচুর শুরু করেন। এসময় নিপা আক্তার ও তার বাবা ওয়াদুদ মোল্লা ভাংচুরে বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন।তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি চলে যায়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। এ ব্যাপারে নিপা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION