1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় নৌকা-ধানের শীষের মনোনয়ন পেলেন যারা - Bangladesh Khabor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি: পার্থ সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল ফায়ার সার্ভিসের নতুন পরিচালক কর্নেল মাহমুদুল এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে আপন শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

কুষ্টিয়ায় নৌকা-ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৭ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
দ্বিতীয় দফায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে কুষ্টিয়ার চারটি পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দল দু’টির সূত্রে এ তথ্য জানা যায়। কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আনোয়ার আলী, মিরপুরে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এনামুল হক মালিথা, ভেড়ামারায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সামিমুল হক ছানা ও কুমারখালীতে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সামসুজ্জামান অরুণ। অপরদিকে, বিএনপি থেকে কুষ্টিয়া পৌরসভায় মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মো. শামিম রেজা ও মিরপুরে মো. আবজাল হোসেন ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন। শুক্রবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী আওয়ামী লীগের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। আর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। ভোট ১৬ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION