1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৬ বছর ধরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে গরু কুরবানি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

১৬ বছর ধরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে গরু কুরবানি

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৪৫৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নড়াইলের কালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও অন্যান্য নেতাদের নামে দীর্ঘ ১৬ বছর ধরে গরু কুরবানি করে আসছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের নামে গরু কুরবানি করেন তিনি।

জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত কাজী লোকমান হোসেনের ছেলে কাজী ছরোয়ার হোসেন ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি। এছাড়াও তিনি বর্তমান নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মানিত একজন সদস্য।

কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন যুগান্তরকে বলেন, আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, ভাই-বোন, ছেলে-মেয়ের নামে গরু কুরবানি করে আসছি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। এ কুরবানির মাংস কালিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের বাড়িতে পৌঁছে দেই।

এ প্রসঙ্গে নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহীদুল ইসলাম বলেন, কাজী ছরোয়ার হোসেন দীর্ঘ ১৬ বছর এ কুরবানি দিয়ে আসছেন। এ ধর্মীয় মহৎ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION