1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির নেতৃত্বে বন্ধু-প্রতিম নেপাল ও ভুটানের বিচারপতির শ্রদ্ধা - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির নেতৃত্বে বন্ধু-প্রতিম নেপাল ও ভুটানের বিচারপতির শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৪০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা এবং ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি।

শুক্রবার (০৭ জুন) সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সফরকারী নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বিচারকগণ এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ‘৭১ -এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে তারা অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নওয়াব আলী।

এসময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হায়দার আলী খন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান সহ গোপালগঞ্জ বিচার বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে বিচারপতিগণ বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION