1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুজিব শতবর্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

মুজিব শতবর্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা

  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৫ জন পঠিত

স্টাফ রিপোটার,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস রোগীদেরকে জরুরী পরীক্ষা-নিরীক্ষা শেষে ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার পাটগাতি নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বাবুল সুপার মার্কেটের সামনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে এ ক্যাম্প পরিচালনায় করা হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ডাঃ তাওহীদ, সিনিয়র স্টাফ নার্স ঝুমুর ম-ল, উৎপলা বাড়ৈ, মৌটুসী ইসলাম, তিথী ম-ল, অরুনা মিস্ত্রি, কো-অর্ডিনেটর (স্টোর অফিসার) দীপক সরকার, ড্রাইভার অছিক ও রিপন দিনব্যাপী এ ক্যাম্প পরিচালনায় অংশ নেন। টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৪৮০ জন চক্ষু ও ডায়াবেটিসজনিত রোগী সম্পূর্ণ বিনামূল্যে জরুরী পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ঔষধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ আগত সকল রোগীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION