1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সদস্যগণের অংশগ্রহণ - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সদস্যগণের অংশগ্রহণ

  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৭ জন পঠিত

স্টাফ রিপোটার,

“জাতির পিতার সম্মান রাখবো আমরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রতিক ন্যাক্কারজনক হামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানি দেওয়ার ধৃষ্টতার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০ টায় শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে গোপালগঞ্জের সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর নেতৃত্বে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার বিজ্ঞ সদস্যগণ অংশগ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দীন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ন জেলা ও দায়রা জজ) মোঃ ইউসুফ হোসেন,

সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) এইচ.এম. কবির হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির, মোঃ হাসিবুল হাসান, অমিত কুমার বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুর রহমান, বেগম তানিয়া সুলতানা লিপি উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ জজশীপ ও ম্যাজিস্ট্রেসি’র বিপুল সংখ্যক কর্মচারী উক্ত প্রতিবাদ সভায় যোগদান করেন। এর আগে শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে-এর নেতৃত্বে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সদস্যবৃন্দ এবং জজশীপ ও ম্যাজিস্ট্রেসি’র বিপুল সংখ্যক কর্মচারী জেলা জজ আদালত ভবনের সামনে সমবেত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION