1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাস সংক্রমণে সরকারি নির্দেশ অমান্য করায় বিদ্যালয়ে পাঁচজন শিক্ষককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

কুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাস সংক্রমণে সরকারি নির্দেশ অমান্য করায় বিদ্যালয়ে পাঁচজন শিক্ষককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত

  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৯ জন পঠিত
কুষ্টিয়া থেকে ,শাহীন আলম লিটন, 
কুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাস সংক্রমণে সরকারি নির্দেশ অমান্য করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার দায়ে পাঁচজন শিক্ষককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার নিমতলা এলাকার “নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুল” এ অভিযান চালায়।
অর্থদণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে শুভ (২০), সোহাগ আলী (১৭), সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফিরোজ মাহমুদ (৩০) ও ফরিদুজ্জামান (২০) এবং আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের চাঁদ আলীর ছেলে রশিদ আহম্মেদ (২১)।  উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারী নির্দেশনা অমান্য করে উক্ত বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করানো হয় বলে অভিযোগ পাওয়া যায়। এসময় বিদ্যালয়ে গিয়ে তার সত্যতা পাওয়া যাওয়ায় বিদ্যালয়ের ৫জন শিক্ষকদের আটক করা হলে তারা সরকারী নির্দেশনা অমান্যের বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্যঃ গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভিডিও বক্তব্যের মাধ্যমে কটুক্তি করে নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম। এ ঘটনায় মিরপুর থানা পুলিশের দায়ের করা মামলায় পরদিন ২০ নভেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া ২৫ নভেম্বর সকালে কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত (মিরপুর) এ হক্কানী দরবারের পরিচালক খালিদ হোসাইন সিপাহী বাদী হয়ে আরো একটি মামলা করেন আমিরুল ইসলামের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION