1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাস্কর্য ভাংচুরের ঘটনায় চারজনের রিমান্ড আজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

ভাস্কর্য ভাংচুরের ঘটনায় চারজনের রিমান্ড আজ

  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৪১ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন, 
কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত চারজননের রিমান্ড শুনাণির দিন আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ধার্য করেছেন আদালত। আটককৃত চারজনকে আদালতে সোপর্দ্ধ করে ছাত্রদ্বয়ের ১০ দিন এবং শিক্ষকদ্বয়ের ৭ দিন করে রিমান্ড আবেদন করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। সোমবার (০৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল আমলী আদালতের বিচারক রেজাউল করীমের আদালতে আসামীদের হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামীদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকতরা হলেন- কুষ্টিয়ার জুগিয়া এলাকার “মাদ্রাসা ইবনে মাসউদ (রা.)” এর হেফজ বিভাগের ছাত্র ও মিরপুর উপজেলার শিংপুর গ্রামের সমশের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯) এবং দৌলতপুর উপজেলার ফিলিফনগর গ্রামের সামছুল আলমের ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০), একই মাদ্রাসার শিক্ষক ও মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো: আল আমীন (২৭) এবং পাবনা জেলার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে মো: ইউসুফ আলী (২৭)। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা কুষ্টিয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত সরকার জানান, কুষ্টিয়া শহরের নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত চারজনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ৪২৭/৩৪ ধারায় মামলায় আদালতে সোপর্দ্ধ করে রিমান্ড আবেদন করেছি।
বিজ্ঞ আদালত মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রিমান্ডের শুনাণির দিন ধার্য করেছেন। সেই সাথে আসামীদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন। পরে ঘটনাস্থলে  থাকা সিসিটিভির ফুজেট সংগ্রহ করে পুলিশ। পরদিন শনিবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার জুগিয়া এলাকার একটি মাদ্রাসার দুই ছাত্র এবং তাদের সহযোগিতা করার জন্য দুই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION