1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাস্কর্য ভাংচুর কাউকে ছাড় দেওয়া হবে না” ডিআইজি - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

ভাস্কর্য ভাংচুর কাউকে ছাড় দেওয়া হবে না” ডিআইজি

  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৮ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন, 
রাত ২ টা ১৬ মিনিটে পাঞ্জাবী-পায়জামা পরিহিত দুই মাদ্রাসা ছাত্র পায়ে হেটে বঙ্গবন্ধুর ভাষ্কর্যস্থলে আসেন। কুষ্টিয়া শহরের পাচ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ওই ভাষ্কর্যের গা ঘেষে থাকা মই বেয়ে উপরে ওঠেন। পিঠে থাকা ব্যাগ থেকে হাতুড়ি বের করে প্রথমে বঙ্গবন্ধুর হাতের উচু তজুনে আঘাত করে। হাতুড়ি দিয়ে আঘাত করে করে হাত ও পরে মুখের অংশে ভাংচুর করে। প্রায় নয় মিনিট পর একই মই দিয়ে নেমে পায়ে হেটে চলে যান তারা। পুলিশ ওই দুইজন মাদ্রাসা ছাত্রসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে।” কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাষ্কর্য ভাংচুরের ঘটনায় রোববার (০৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া পুলিশ লাইনের সম্মেলণ কক্ষে পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে এ তথ্য জানায় খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড.খ মহিদ উদ্দিন।
এসময় তিনি বলেন, “বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করে প্রথমে দুই ভাই মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা ভিডিও দেখে ভাষ্কর্য ভাঙা দুই জনের চিনতে পারেন। তার দেওয়া তথ্যেও ভিত্তিত্বে গেল রাতভর অভিযান চালিয়ে ভারত সীমান্তের দৌলতপুরের ফিলিপনগর গোলাবাড়ি নামক নিজ গ্রাম থেকে সামছুল আলম এর ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) ও মিরপুর উপজেলার শিংপুর থেকে সমসের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯) কে গ্রেফতার করে। এরা কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়ার ইবনে মাসউদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। পরবর্তিতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় একই মাদ্রাসার দুই শিক্ষক তাদেরকে পালাতে ও সাহস জুগিয়ে সহযোগীতা করেছে। পুলিশ অভিযান চালিয়ে শিক্ষক আল আমিন (২৭) ও ইউসুফ আলী (২৬) কে গ্রেফতার করে। আল আমিন মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে ও ইউসুফ আলী পাবনা জেলার আমিনপুর থানার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে। সংবাদ সম্মেলনে ডিআইজি বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় পুরো দেশ যেমন ব্যথিত হয়েছে আমরাও তাই। এর পেছনে কোন লিংকেজ আছে কিনা তা তদন্ত করে বের করা হবে। ইতিমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION