1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকদের মারধরের ঘটনায় মামলা - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকদের মারধরের ঘটনায় মামলা

  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৮ জন পঠিত
 কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকদের মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মারধরের শিকার দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।
মামলায় সদ্য বিলুপ্ত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে। রবিবার (০৬ ডিসেম্বর) সকালে মামলার বিষয়টি কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত  নিশ্চিত করেন। তবে কেউ গ্রেপ্তার নেই। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় এসবি পরিবহন কার্যালয়ের সামনে দেবেশ চন্দ্রসহ সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে যান।
এ সময় সেখানে ছাত্রলীগ নেতা সাদ আহমেদসহ আসামিরা মোটরসাইকেলে করে হকিস্টিক ও লাঠিসোঁটাসহ এসবি কাউন্টারের সামনে যান। তাঁরা বাস কাউন্টারে ভাঙচুর চালান। এ সময় দীপ্ত টেলিভিশনের ক্যামেরাম্যান সেই দৃশ্য ধারণ করতে থাকেন। সাদ সংবাদ সংগ্রহে বাধা দেন। দেবেশ ও ক্যামেরাম্যানকে মারধর এবং ক্যামেরা ভাঙচুর করা হয়। সাংবাদিক দেবেশ চন্দ্র ও ক্যামেরাম্যান হারুন উর রশীদকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হারুন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে সাদ আহমেদের মোবাইল বন্ধ রয়েছে। তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মেসেঞ্জারে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION