1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দীর্ঘ ২০ বছর পর গোপালগঞ্জের প্রভাংশু হত্যার রহস্য উদঘাটন ॥ দ্রুত বিচার দাবীতে মানব-বন্ধন - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ

দীর্ঘ ২০ বছর পর গোপালগঞ্জের প্রভাংশু হত্যার রহস্য উদঘাটন ॥ দ্রুত বিচার দাবীতে মানব-বন্ধন

  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৪ জন পঠিত

স্টাফ রিপোটার , 

দীর্ঘ ২০ বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়ার চাঞ্চল্যকর প্রভাংশু হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রভাংশুর পরিবারসহ কোটালীপাড়ার শতাধিক মানুষ হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জ শহরে প্রেসক্লাবের সামনে মানব-বন্ধন পালন করেছে। মানব-বন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে ভিকটিমের বাবা প্রেমানন্দ বিশ্বাস, কাকা পুলিন বিশ্বাস,, ভাই হিরন্ময়বিশ্বাস,ও রনজিত বিশ্বাস,, বোন ঝুনু  বিশ্বাস,ভাতিজা রিক্তা,বিশ্বাস, এলাকাবাসী সাগর বিশ্বাস, সুশীল বিশ্বাস,ও মৃণাল বিশ্বাস,সহ অনেকে বক্তব্য রাখেন। তারা বলেন, আসামীরা উচ্চবিত্ত ও প্রভাবশালী হওয়ায় তারা মামলাটিকে দীর্ঘ ২০ বছর ধরে ঝুলিয়ে রেখেছিল। অনেক দেরিতে হলেও চাঞ্চল্যকর ও ক্লু বিহীন এ হত্যা মামলাটির রহস্য উদঘাটন করায় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এখন তারা আসামীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবীতে মানব-বন্ধন করছেন। জানা যায়, ২০০১ সালের ১৫ মার্চ গভীর রাতে কোটালীপাড়ার সিকির বাজারস্থ ‘বাংলাদেশ মেডিকেল হল’ নামক ঔষধের দোকানের কর্মচারী প্রভাংশু বিশ্বাস, (৩৩) হত্যাকান্ডের পরদিন ১৬ মার্চ তার পরিবারের পক্ষ থেকে কোটালীপাড়া থানায় একটি হত্যামামলা (নং-০৬) দায়ের করা হয়। পরবর্তীতে, কোটালীপাড়া থানা, সিআইডি, পিবিআই, মুকসুদপুর সার্কেল, জুডিসিয়াল তদন্ত ও গোপালগঞ্জ সদর সার্কেল এর ৭ জন তদন্তকারী কর্মকর্তা এ ক্লুলেস হত্যা-মামলাটি তদন্ত করেন। সর্বশেষ তদন্ত-কর্মকর্তা গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) দু’জন আসামীকে গ্রেফতার করেন এবং এ মামলার রহস্য উদঘাটন করে তিনজন আসামীর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) দাখিল করেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হত্যাকান্ডের চার বছর আগে থেকেই প্রভাংশু ওই দোকানে কর্মচারী ছিলেন। কর্মচারী থাকার সুবাদে দোকান-মালিক সুধীর কুমার গৌতমের বাড়িতেই তার তিনবেলা খাওয়া-দাওয়া ও আসা-যাওয়া চলত। এ ফাঁকে তার সঙ্গে দোকান-মালিকের স্ত্রী বা বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মেনে নিতে না পেরে দোকান-মালিক সুধীর কুমার গৌতম তার বেয়াই দেবাশীষ বিশারদ ও আরেক আসামী সুশীল দাসকে নিয়ে গত ২০০১ সালে ১৫ মার্চ গভীর রাতে দোকানের মধ্যেই প্রভাংশুকে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে কিছু ঔষধপত্র এলোমেলো ছিটিয়ে রাখে এবং অজ্ঞাত চোর বা ডাকাত তাকে হত্যা করেছে বলে প্রচার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION