1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৬ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন, 
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত।
শনিবার সন্ধ্যার দিকে কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার-টেবিলে ভাঙচুর করে তারা। পরে রাত পৌনে ৯টার দিকে মজমপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ জানান, সন্ধ্যার দিকে একদল যুবক মিছিল করে এসে বিএনপি অফিসে ভাঙচুর চালায়। এসময় তিনি অফিসে ছিলেন না। তিনি একটি শোক সভায় যোগ দিতে গিয়েছিলেন। টেলিফোনে খবর পেয়ে অফিসে এসে ভাঙচুরের দৃশ্য দেখেন। মেহেদী আহমেদ রুমী বলেন, অফিসের চেয়ার টেবিল এবং খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মামুনুর রশীদ বলেন, জেলা বিএনপি কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে কুষ্টিয়া শহর। সন্ধ্যার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION