1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যুদ্ধাপরাধী, মানুষ হত্যাকারী বিএনপিকে বাংলার জনগণ নিশ্চিহ্ন করে দেবে : শেখ সেলিম এমপি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

যুদ্ধাপরাধী, মানুষ হত্যাকারী বিএনপিকে বাংলার জনগণ নিশ্চিহ্ন করে দেবে : শেখ সেলিম এমপি

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩২৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের মূল মদদদাতা পাকিস্তানীদের দোসর স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত। তারা মুক্তিযুদ্ধে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। দ্বাদশ জাতীয় নির্বাচনেও সারাদেশে অগ্নিসংযোগ, লুণ্ঠন, গণহত্যায় মেতে উঠেছে তারা। জিয়া-মুস্তাক বঙ্গবন্ধুর কাছে থেকেও তাঁকে খুন করতে দ্বিধা করেনি। তাদের উত্তরসূরী বিএনপি-জামায়াত। এদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। বাংলার মানুষ বুঝে গেছে বিএনপি-জামায়াত ২২ হাজারের বেশি যুদ্ধাপরাধীদের দল। তারা দেশ ও মানুষের জন্য হুমকি স্বরূপ। আওয়ামী লীগ দেশের উন্নয়ন, মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক দল। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখান করায় দেশে আলবদর, রাজাকারদের মত ধ্বংসযজ্ঞ শুরু করেছে। খুনি তারেক লন্ডনে বসে দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তা দেশের মানুষ শক্ত হাতে রুখে দিয়েছে। মুক্তিকামী স্বাধীন প্রিয় বাংলার মানুষ এদেশ থেকে এসকল ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়তকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। দেশের উন্নয়নে কোন অপশক্তি বাঁধা দিতে পারবে না।’

সোমবার (১ ডিসেম্বর) বিকালে রঘুনাথপুর দীন নাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের সংসদ সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি।

সদর উপজেলার রঘুনাথ ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমেন্দ্রনাথ বসুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, শ্রমবিষয়ক সম্পাদক ও রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জুর আলী প্রমুখ।

এসময় শেখ ফজলুল করিম সেলিম এমপির নির্বাচনী চীফ এজেন্ট এড. রণজিৎ কুমার গামা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন দিপু, অর্থবিষয় সম্পাদক এড. এম এম নাসির আহমেদ, দপ্তর সম্পাদক ইলিয়াছ হক, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION