1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপি নয়, ভোটাররা কেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

বিএনপি নয়, ভোটাররা কেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে: প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি নয়, ভোটাররা কেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। ওই সন্ত্রাসী দল (বিএনপি) নির্বাচনে এলো কি এলো না, তাতে কিছু যায় আসে না।

বৃহস্পতিবার ছয়টি জেলার সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে নির্বাচনি সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী জেলাগুলোতে বিভিন্ন আসনের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান। তিনি জেলা নেতাদের বক্তব্যও শোনেন।

বিএনপির কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি দেশ ও জনগণের শত্রু, একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। নির্বাচন প্রতিহত করার নামে দলটি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

নৌকা মার্কায় ভোট চেয়ে সরকারপ্রধান বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা একমাত্র আওয়ামী লীগেরই আছে।

দেশের যত উন্নয়ন সব আওয়ামী লীগের হাত দিয়েই সাধিত হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

টানা তিন মেয়াদে গত ১৫ বছরে দেশের উন্নয়নের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের জীবনে শান্তি ফিরে আসে। বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় এসে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।

আওয়ামী লীগ ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সংস্কৃতি চালু করেছিলেন। আমরা জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার পূর্ণ অধিকার দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION