1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার - Bangladesh Khabor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন ঢাকায় ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি

হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ ট্রেনে আগুন দেওয়ার দায় হরতাল-অবরোধকারীদের ওপর চাপিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

ট্রেনে নাশকতায় আহতদের দেখতে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা হরতাল-অবরোধ ডেকেছে তারাই ট্রেনে আগুন দিয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, আমি মনে করি যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই এই নাশকতা করেছে। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছে।

এদিন ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নেভায়।

এদিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে নাশকতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION