1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ব্যালটের মাধ্যমে ককটেল-বোমার জবাব দেবে জনগণ: ছাত্রলীগ সভাপতি - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

ব্যালটের মাধ্যমে ককটেল-বোমার জবাব দেবে জনগণ: ছাত্রলীগ সভাপতি

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, নির্বাচন ভন্ডুল করতে বিএনপি-জামায়াত আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। জনগণ ২০১৪ ও ২০১৮ সালে বোমা সন্ত্রাস মোকাবিলা করে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছিল। জনগণ এবারও ব্যালটের মাধ্যমে ককটেল-বোমার জবাব দেবে।

বুধবার রাজধানীর কারওয়ানবাজারের ভিশন ২০২১ টাওয়ার-১ এ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) আনুষ্ঠানিকভাবে ‘নৌকার পালে জয়ের বাতাস’ গানের শুভমুক্তি ঘোষণা করে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, ২০০৯ সালে মুক্তিযুদ্ধ ও ডিজিটাল বাংলাদেশের পক্ষে, ২০১৪ সালে সন্ত্রাসের বিপক্ষে এবং ২০১৮ সালে উন্নয়নের অগ্রযাত্রাকে ঠিক রাখতে জনগণ রায় দিয়েছিল। এবার স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও রায় দিতে উন্মুখ হয়ে আছে জনগণ।

তিনি বলেন, জনগণের এ রায়ের পক্ষে কাজ করছে ছাত্রলীগ। একই সঙ্গে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ‘নৌকার পালে জয়ের বাতাস’ গানটি একটি জাগরণ তৈরি করবে। যেভাবে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানটি জাগরণ তৈরি করেছিল।

ছাত্রলীগ সভাপতি বলেন, গান সাম্প্রদায়িকতা, গোঁড়ামি থেকে যেমন মুক্তি দেয় তেমনি একটি জাতির সামনের দিনের দিকনির্দেশনা দেয়। তাই নির্বাচনকে সামনে রেখে এই গানটি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। এই গানের সুবাতাসে মানুষের উন্নয়নের পক্ষে ভোট দিতে আসবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

‘নৌকার পালে জয়ের বাতাস’ গানটি লিখেছেন জুলফিকার রাসেল। কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ, মিজান রাজিব, অবন্তী সিঁথী, মীর মাসুম, নাশা ও মিরাজ। সুর ও সংগীতায়োজনে ছিলেন মীর মাসুম। গানটি প্রযোজনা করেছেন সেরা বাংলার ফাউন্ডার তৌহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION