1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরিশালে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং প্রশিক্ষণ - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান শিক্ষার মান যত উন্নত হবে, ততই দেশ এগিয়ে যাবে: খাদ্যমন্ত্রী গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে : রাষ্ট্রপতি পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে

বরিশালে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং প্রশিক্ষণ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৭ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (৩য় পর্যায়) পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ বরিশাল জেলার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান উদ্বোধন করেন। প্রশিক্ষণে বরিশাল জেলার ৫ টি উপজেলার এবং পটুয়াখালী জেলার (আংশিক) দু’টি উপজেলার সর্বমোট ২৯ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তা অংশগ্রহণ করে। প্রশিক্ষণে হোল্ডিং এন্ট্রি, দৈনিক আদায় এন্ট্রি, ক্যাশ ও পাস বই এন্ট্রি, লেজার রিপোর্ট, দৈনিক আদায় ও মাসওয়ারী রিপোর্ট, ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এলডি ট্যাক্স ক্যালকুলেটর, ২নং রেজিস্টার আপডেট, এসিল্যান্ড কর্তৃক রেজিস্টার-২ যাচাই প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো.আক্তার জামীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশালের আরডিসি এএফএম শামীম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION