1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ থেকে ইইউর দেশগুলোতে বিমান চলাচলে দ্বিপাক্ষিক চুক্তি করার লক্ষ্যে এ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমরা বিমান চলাচলের জন্য চুক্তি করে থাকি। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের বিমান চলাচল চুক্তি আছে। ‌ ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্তাব করা হয়েছিল, তারা চুক্তি করতে চান। প্রথম যখন প্রস্তাব এসেছিল তখন ব্রিটেনসহ ছিল। পরে এটি যখন চূড়ান্ত হয়ে যায় ততক্ষণে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেক্সিট প্রোগ্রামে বেরিয়ে যাচ্ছিল। এখন যারা ইউরোপীয় ইউনিয়নে রয়েছেন তারা প্রস্তাব দেয়। তাদের পক্ষ থেকে প্রস্তাবের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন তাদের সঙ্গে চুক্তি হবে।

চুক্তির বৈশিষ্ট্য প্রসঙ্গে তিনি বলেন, এখন ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের সঙ্গে যদি আমরা বিমান চলাচল চুক্তি করি। তবে ইউরোপীয় ইউনিয়নের যে স্টান্ডার্ড (মান) সেটি মেইনটেইন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড বা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে লাইসেন্সিং শর্তগুলো আছে, সেগুলো মেনটেইন করতে হবে। খসড়া চুক্তিতে এটিই বলা হয়েছে। বিদ্যমান যে চুক্তিগুলো আছে, সেগুলো ইউরোপীয় ইউনিয়নের বর্তমান চুক্তির আলোকে বাস্তবায়ন করব সেটাই এখানে বলা হয়েছে মূলত।

এছাড়া বাংলাদেশ ও কসোভোর মধ্যে স্বাক্ষরের লক্ষ্যের সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক চুক্তির খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এটি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় উপস্থাপন করে বলে জানান মাহবুব হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION