1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করে একটি মহাসমাবেশে যোগ দেবেন। এই মহাসমাবেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

তিনি অভিযোগ করেন, মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভঙ্গকারী বিএনপির মুখে মানবাধিকারের কথা মানায় না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজও দাবি করেছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনে প্রথম অবস্থানে রয়েছে। অথচ, মানবাধিকার লঙ্ঘনে তারা যে দৃষ্টান্ত তৈরি করেছে তা বর্তমান বিশ্বে অদ্বিতীয়। তারা কীভাবে মানবাধিকারের কথা বলে? তাদের কোনো লজ্জা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION