1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভুল স্বীকার করে সংশোধন হওয়ার অঙ্গীকার সাকিবের - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ভুল স্বীকার করে সংশোধন হওয়ার অঙ্গীকার সাকিবের

  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানোর লিখিত জবাব দিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

শুক্রবার বিকাল ৪টায় সাকিবকে লিখিত জবাবসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। পরে সাকিব তার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রামকে সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই জেলা জজ আদালত প্রাঙ্গণে হাজির হন।

সেখানে নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান মাগুরার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সত্যব্রত শিকদারের দপ্তরে কমিটি এক ঘণ্টা সময় সাকিবের সঙ্গে কথা বলেন। পরে বিকাল ৪টা ৫০ মিনিটে সেখান থেকে বের হয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব।

সাকিব বলেন, প্রথমবার আমি নির্বাচনে অংশ নিচ্ছি। স্বাভাবিকভাবেই কিছু ভুল আমার অজান্তে হয়ে যেতে পারে। সেগুলো সংশোধন করা আমার দায়িত্ব। এখন আমি আইন-কানুনগুলো ভালোভাবে জানব। এরপর যদি হয় তাহলে আমার দোষ হতে পারে; কিন্তু এখন যেটি হয়েছে সেটি নিতান্তই অনাকাঙ্ক্ষিত বিষয়। এগুলো যাতে ভবিষ্যতে না হয় সেই বিষয়ে আমি খেয়াল রাখব।

সাকিবের আইনজীবী সাজিদুর রহমান সংগ্রাম বলেন, প্রার্থী একজন বিশ্ববরেণ্য ক্রিকেটার। ঘটনার দিনে তার শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা স্বপ্রণোদিত হয়ে ভিড় করেছিলেন। প্রার্থী কাউকে আমন্ত্রণ জানাননি বা আওয়ামী লীগের পক্ষ থেকেও কোনো আয়োজন ছিল না। বিধায় আচরণবিধি লঙ্ঘন হয়নি। তারপরও অনুসন্ধান কমিটি শোকজ করেছেন। আমরা লিখিত জবাব দিয়েছি। দেশের প্রচলিত আইন এবং নির্বাচন কমিশনের যে দিকনির্দেশনা রয়েছে সেটি আমরা শতভাগ পালন করব। ভবিষ্যতে যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় সেদিকে নজর রাখব।

গত ২৯ নভেম্বর মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব ঢাকা থেকে মাগুরায় ফেরেন। এদিন দুপুরে তাকে মাগুরার প্রবেশমুখে ওয়াপদা বাজার এলাকায় হাজার হাজার মানুষ অভ্যর্থনা জানান। পরে মাগুরা শহরে আছাদুজ্জামান স্টেডিয়ামে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ৩০ নভেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে সাকিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION