1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দায়িত্ব পালনে সহযোগিতায় মন্ত্রী-সচিবদের প্রধানমন্ত্রীর ধন্যবাদ - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

দায়িত্ব পালনে সহযোগিতায় মন্ত্রী-সচিবদের প্রধানমন্ত্রীর ধন্যবাদ

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য মন্ত্রী-সচিবদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তাদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি জানান, বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২২-২৩ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে এই ধন্যবাদ জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আজকে প্রতিবেদন উপস্থাপন হয়েছে। সব মন্ত্রী ও সব সচিবরা ওখানে ছিলেন। প্রধানমন্ত্রী সব মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ জানিয়েছেন দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য। আমরা প্রতিবেদন তৈরি করেছি… পাঁচ বছর একত্রে তারা কাজ করেছেন সেজন্য।

নির্বাচনের আগে কি আর মন্ত্রিসভা বৈঠক হবে? এ প্রশ্নে তিনি বলেন, হবে না, এ রকম কোনো তথ্য জানা নেই।

বৈঠকে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’ এবং ‘১ জয়িতা ফাউন্ডেশন আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

নির্বাচনকালীন সরকারের সময়ে কোনো আইনের অনুমোদন সাংঘর্ষিক কি না? এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বলেন, এটা তো আরেকবার কেবিনেটে আসতে হবে। এটা চূড়ান্ত অনুমোদন নয়।

তিনি বলেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সংবিধানে বর্তমান যে বিধান আছে সেটি যদি খেয়াল করেন, সেখানে কিন্তু এখন যে সরকার আছে তাতে স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার ক্ষেত্রে কোনো বাধা নেই। সেই অনুযায়ী তারা এই সিদ্ধান্তগুলো নিয়েছেন।

বৈঠকে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না? এ প্রশ্নে মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা হয় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION