1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নৌকা না পেলে ভোট করবেন না সুলতান মনসুর - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

নৌকা না পেলে ভোট করবেন না সুলতান মনসুর

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ‘আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন চাইমু, নৌকা পাইলে নির্বাচন করমু। নাইলে নিরব থাকমু।’ দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে সাফ জানিয়ে দিয়েছেন গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করা সুলতান মো. মনসুর আহমদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি সুলতান মনসুর একাদশ সংসস নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন করে পাশ করেন। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়তে চান।

লন্ডনে বিভিন্ন বাংলা চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সুলতান মনসুর বলেন, বঙ্গবন্ধুকন্যা হলেন দলের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি নমিনেশন দিলে ইলেকশন করমু। না দিলে তার সিদ্ধান্ত মেনে নেব। ২০০৮ সালের নির্বাচনে আমাকে বলা হয়েছিলো স্বতন্ত্র নির্বাচন করতে। কিন্তু আমি তাতে রাজি হই নি।

সুলতান মো. মনসুর আহমদ এমপির একান্ত সহকারী জামিল আহম মোহন জানান, মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত তিনি দলীয় মনোনয়নপত্র কিনেননি। তিনি প্রধানমন্ত্রীর গ্রীন সিগন্যালের অপেক্ষায় আছেন। যদিও আজ ২১ নভেম্বর দলীয় মনোনয়ন কেনার শেষ দিন। দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন করবেন না আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক।

নৌকার সুলতানখ্যাত মনসুর ২০১৮ সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান। তখন তিনি বলেন, মাত্র ২ কোটি টাকার মামলার জন্য একজন সাবেক প্রধানমন্ত্রী কারাগারে আর ক্ষমতাসীন আওয়ামী লীগ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে। তিনি আরও বলেছিলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি স্বাধীনতার ঘোষণা নিজ কানে শুনেছেন। নির্বাচনি প্রচারে তার এমন বক্তব্য তখন বিএনপি নেতাকর্মীদের দারুণভাবে উদ্বেলিত করে। বিএনপির ভোটারদের কল্যাণে সেই নির্বাচনে তিনি ৭৯ হাজার ৭৭২ ভোট পেয়ে সাবেক এমপি এমএম শাহীনকে পরাজিত করে এমপি নির্বাচিত হন।

তবে নির্বাচনের পরই ভোল পালটান সুলতান মনসুর। তিনি বলতে শুরু করেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন। তিনি আওয়ামী লীগ ছেড়ে যাননি। আওয়ামী লীগেই আছেন। তবে আওয়ামী লীগ তাকে দলে ফিরিয়ে নেওয়ার কোনো ঘোষণা দেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION