1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মসজিদের ভিতর থেকে প্রেমিক যুগল আটক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

মসজিদের ভিতর থেকে প্রেমিক যুগল আটক

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : নির্মাণাধীন ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদের ভেতর থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে প্রেমিক প্রেমিকা আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন।
আটককৃতরা গাইবান্ধা জেলার মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মাসুদ রানা ও দেলোয়ার মেয়ে দিশা। মো. মাসুদ রানা ওই মসজিদের ইলেকট্রিসিয়ানের কাজ করেন।
মাসুদ রানা ও দিশা জানান, ৯ম শ্রেণী থেকে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে মনোমালিন্য হলে মাসুদ রানা তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখেন। বন্ধুর মাধ্যমে মাসুদ রানার খোঁজ পেয়ে দিশা গাইবান্ধা থেকে ট্রেনে করে রাতে ঠাকুরগাঁওয়ে আসেন ও ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদের ভিতরে ডুকলে মাসুদ রানাকে দেখতে পায় দিশা। পরে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে।
এবিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে এমন কাজ জঘন্যতম অপরাধ। তাদের শাস্তি হওয়া উচিত।
এসআই আল আমিন বলেন, নির্মাণাধীণ ওই মসজিদের ভেতরে রাতে বেলায় দুই জন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় স্থানীরা তাদের আটক করে। ৯৯৯ এ কলের মাধ্যমে এমন খবর পেয়ে সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION