1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার দৌলতপুরে কাঠ পুড়ানোর দায়ে ৪ ইটভাটাকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা !  - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কুষ্টিয়ার দৌলতপুরে কাঠ পুড়ানোর দায়ে ৪ ইটভাটাকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা ! 

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৯২ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,  
কুষ্টিয়ার দৌলতপুরে কাঠ পুড়ানোর দায়ে ৪টি ইটভাটাকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার ( ০২ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১২টার দিকে পৃথক ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইটভাটায় অবৈধভাবে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানোর দায়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটায় অবৈধভাবে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানো দায়ে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকায় শহিদুল ইসলাম ওলি ও গলাকাটি এলাকায় আব্দুস সালামের ইটভাটায় অভিযান চালায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এসময় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রন) আইন ২০১০ এর সংশোধনী ২০১৯ এর ৬ এর ১২ ধারায় দুই ভাটা মালিককে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। একই সময় দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলীর নেতৃত্বে অপর ভ্রাম্যমান আদালত রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের তুহিন আলী ও গলাকাটি এলাকায় আসাদুজ্জামান শাওনের ইটভাটায় অভিযান চালিয়ে একই অপরাধে দুই ভাটা মালিককে ১ লক্ষ টাকা জরিমান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION