1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সব বিভাগ থেকে কক্সবাজারে রেল সংযোগ করা হবে: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

সব বিভাগ থেকে কক্সবাজারে রেল সংযোগ করা হবে: প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩০০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজার পর্যন্ত রেললাইন সংযোগ দেশের মানুষের জন্য গৌরবের। কারণ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে রেলে করে আসার আকাঙ্ক্ষা সবারই ছিল। আজকে সেটি পূর্ণ হয়েছে। আমরা মানুষের সে আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি।

শনিবার দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজধানী ঢাকা থেকে নয়, আগামীতে যেন সব বিভাগ থেকে পর্যটকরা রেলে কক্সবাজারে আসতে পারে, সে ব্যবস্থা করা হবে। একই সঙ্গে চকরিয়া- মাতারবাড়িও রেল সংযোগ চালু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এশিয়ান বৃহৎ এবং ঝিনুকের আদলে তৈরি আইকনিক এই রেলস্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার এখন থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে আজ বেলা ১১টা ৩৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান শেখ হাসিনা। দুপুর সোয়া ১২টায় প্রধান অতিথির বক্তব্য শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রী সুধী সমাবেশে পৌঁছার পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর পর অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের সঙ্গে ছবি তুলেন। এর পরই মঞ্চে উঠেন বঙ্গবন্ধুকন্যা। প্রধান অতিথির বক্তব্যের আগে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় একটি শুভেচ্ছা স্মারক। রেলমন্ত্রী ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন নুরুল ইসলাম সুজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION