1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তওবা পড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান নানকের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

তওবা পড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান নানকের

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৩১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির নেতাদের তওবা পড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর শ্যামলী ক্লাবের সামনে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নানক বলেন, বিএনপির অবরোধ মানেই মানুষকে অবরুদ্ধ রাখা। কিন্তু জনগণ ঘৃণা দিয়ে তাদের অবরোধকে প্রত্যাখ্যান করেছে। আন্দোলনের নামে তারা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে চায়। তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে পুলিশ মেরেছে। দায়িত্বরত সাংবাদিকদের আহত করেছে। হাসপাতাল ভাঙচুর করেছে। অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। তাই দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের এই প্রত্যাখ্যান থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। তাদের নেতাদের তওবা পড়া উচিত।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের ক্ষতি করার লক্ষ্যে ধ্বংসযজ্ঞ চালাবেন না। মানুষের গায়ে হাত দেবেন না, আগুন-সন্ত্রাস করবেন না, দেশি-বিদেশি ষড়যন্ত্র করবেন না— এই মর্মে তওবা পড়ে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের পথে আসা উচিত।

তিনি আরও বলেন, বিএনপির সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া হবে না। যে হাত দিয়ে আগুন দেবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। যে হাত দিয়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করবে সে হাত গুড়িয়ে দেওয়া হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থেকে তাদের মোকাবিলা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION