1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৩৮ ঘণ্টায় ২১ যানবাহনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

৩৮ ঘণ্টায় ২১ যানবাহনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের ৩৮ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ২১টি যানবাহনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা (অবরোধের ৩৮ ঘণ্টা) পর্যন্ত এই অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি, রাজশাহী বিভাগে (বগুড়া) ১টি আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়।

এই ২১টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৪১টি ইউনিট ও ২৪২ জন জনবল কাজ করে।

তিনি বলেন, পরিসংখ্যান বিশ্লেষণ করা দেখা গেছে, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। এই ২ দিনে মোট ২১টি আগুনের মধ্যে সন্ধ্যা রোববার ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১৬ টি আগুনের ঘটনা ঘটে এবং বাকি ৫টি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে।

এদিকে ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরমধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯ টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খিলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন

এদিকে, রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেতে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সংবাদ পয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ৮টা ৩৫ মিনিটে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION