1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মহানবীর রওজা মোবারক জিয়ারত করলেন শেখ হাসিনা - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

মহানবীর রওজা মোবারক জিয়ারত করলেন শেখ হাসিনা

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সৌদি আববের মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন তিনি।

রওজা জিয়ারতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে নববীতে আসর এবং মাগরিবের সালাত আদায় করেন।

রোববার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন তিনি।

রওজা জিয়ারতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে নববীতে আসর এবং মাগরিবের সালাত আদায় করেন।

ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরব সফরের শুরুতে মহানবীর (সা.) রওজা জিয়ারত করতে মদিনায় আসেন শেখ হাসিনা।

মহানবীর রওজা জিয়ারত এবং মসজিদে নববীতে সালাত আদায় শেষে রাতে প্রধানমন্ত্রী উড়োজাহাজে মদিনা থেকে জেদ্দায় যাবেন। রাতেই তিনি জেদ্দা থেকে সড়ক পথে মক্কা যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন।

এর আগে সকাল ৯টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রীকে বহন করা বিমান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সৌদি আরবের জেদ্দায় আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেদ্দার হিলটনে প্রধানমন্ত্রী ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন।

তিনি ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন।

সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী পরে জেদ্দা থেকে মক্কায় যাবেন এবং সেখানে তিনি ওমরাহ পালন করবেন।

শেখ হাসিনা ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। আগামী ৮ নভেম্বর (বুধবার) সকাল ৮টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION