1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সন্ধ্যার পর রাজধানীতে দুই বাসে আগুন - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

সন্ধ্যার পর রাজধানীতে দুই বাসে আগুন

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে পৃথক দুটি স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে দুই বাসেরই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলামোটরে একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে বাংলামোটর মোড়ে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ৬টা ২২ মিনিটে আমরা আগুনের তথ্য পাই। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। তারা ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে মিরপুরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুটি ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ সকালে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন।

এছাড়া দুপুরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ককটেল বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হন। এর বাইরে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীদের বিক্ষোভ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অন্যদিকে গতকাল শনিবার (৪ নভেম্বর) রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত রাজধানীতে ৬টিসহ সারা দেশে ৯টি বাসে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। আওয়ামী লীগের একটি কার্যালয়ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে এই সময়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION