1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাইডেনের কথিত সেই উপদেষ্টা ডিবি হেফাজতে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

বাইডেনের কথিত সেই উপদেষ্টা ডিবি হেফাজতে

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত সেই উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে অংশ নেওয়া ডিবির এক কর্মকর্তা জানান, রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

শনিবার সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, কথিত উপদেষ্টা আরেফীকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION