1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রণক্ষেত্র নয়াপল্টন, ছত্রভঙ্গ বিএনপির নেতা-কর্মীরা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

রণক্ষেত্র নয়াপল্টন, ছত্রভঙ্গ বিএনপির নেতা-কর্মীরা

  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩৬৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পুলিশ-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নয়া পল্টন। কাকরাইলে পুলিশ-বিএনপির সংঘর্ষের পরপর পুলিশ নয়াপল্টনের সমাবেশে ধাওয়া দেওয়া শুরু করে। ধাওয়া খেয়ে নেতা-কর্মীরা নয়াপল্টন এলাকা ছেড়ে যায়।

পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। ফলে নয়াপল্টন এলাকা ছাড়তে বাধ্য হন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) ‍দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সমাবেশের দুদিকে (কাকরাইল ও ফকিরাপুল) অবস্থান নেয় পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পুলিশ সমাবেশে হস্তক্ষেপ শুরু করার ইঙ্গিত দেয়। এর কিছুক্ষণ পর পুলিশ টিয়ার শেল ছুড়তে ছুড়তে সমাবেশের দিকে এগিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টন এলাকা অনেকটা ফাঁকা দেখা গেছে। রাস্তায় বিক্ষিপ্তভাবে জ্বলছে টায়ারের আগুন।

পুলিশের ধাওয়া খেয়ে সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে বেরিয়ে যান। এখন বিএনপির সমাবেশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সরকারের পদত্যাগের দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নির্দিষ্ট সময়ের আগে শুরু হয় বিএনপির সমাবেশ। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। তার আগে বেলা ১১টা থেকে মহাসমাবেশ মঞ্চে চলে গান-বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরআগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশ স্থলে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১টার আগেই নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, বিজয় নগর ও ফকিরাপুল এলাকায় বিএনপির নেতাকর্মীতে লোকারণ্য হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION