1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঘোষণার পরই বন্ধ হওয়া আ.লীগের মঞ্চ তৈরির কাজ শুরু - Bangladesh Khabor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন ঢাকায় ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি

ঘোষণার পরই বন্ধ হওয়া আ.লীগের মঞ্চ তৈরির কাজ শুরু

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শনিবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ। এ ঘোষণার পরই বন্ধ হয়ে যাওয়া মঞ্চ তৈরির কাজ পুনরায় শুরু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮ টা ৪৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। মঞ্চ তৈরির জন্য এরই মধ্য সরঞ্জাম, সাউন্ড সিস্টেম আনা হয়েছে। এছাড়া সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। উপস্থিত নেতাকর্মীরা বলছেন, সমাবেশে প্রায় দুই লাখ লোকের সমাগম হবে। সেই প্রস্তুতি রেখেই মঞ্চ ও আশপাশের মাইকের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সমাবেশের মঞ্চ তৈরির কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ অভিযোগ করেছেন। তিনি বলেন, পুলিশ আমাদের মঞ্চ করতে দেয়নি। মির্জা ফখরুল মিথ্যাচার করেছে। পুলিশ যখন অনুমতি দিবে তখনই কাজ করব। যখন বিএনপি ক্ষমতা ছিল তখন আমরা মিছিল করতে পারিনি।

সমাবেশ সফল করতে গত দুই দিন ধরে একের পর এক প্রস্তুতি সভা করছে দলটি। এছাড়া গতকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল-মিটিং করছেন। আজ সকাল থেকে পুরো মহানগরীতে দলীয় নেতাকর্মীদের সতর্ক নজর রাখতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION