1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খাজা টাওয়ারে আগুন: তারে ঝুলে নামার সময় নিচে পড়ে নারীর মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

খাজা টাওয়ারে আগুন: তারে ঝুলে নামার সময় নিচে পড়ে নারীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩০০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ঘটনায় হাসনা হেনা (২৭) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, খাজা টাওয়ারে আগুন লাগার পর ওই নারী ইন্টারনেটের তারে ঝুলে নামার সময় ছিটকে নিচে পড়ে যান।

বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে মহাখালীর আমতলী এলাকার ১৪তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লাগে। নিহত হাসনা ওই ভবনের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দুইজন নারীকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাদের মধ্যে একজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি ভবন থেকে নামতে গিয়ে পড়ে আহত হয়েছিলেন। দ্রুত তাকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়।

মেট্রোপলিটন হাসপাতালের অভ্যর্থনায় দায়িত্বরত আরিফুল ইসলাম বলেন, হাসনা হেনা নামের এক নারীকে সন্ধ্যায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসনা হেনা খাজা টাওয়ারে ‘রেস অনলাইন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে সেলস ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION