1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাড়ে ৩ ঘণ্টায়ও নেভেনি মহাখালীর আগুন, ভেতরে সার্চ টিম - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির বাবর বিজয়ী গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষের জিলানী বিজয়ী গোপালগঞ্জ- ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী সেলিমুজ্জামান নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বগুড়ায় নির্বাচনি স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশে দুই জামায়াত নেতাকর্মী আটক ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১ কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

সাড়ে ৩ ঘণ্টায়ও নেভেনি মহাখালীর আগুন, ভেতরে সার্চ টিম

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি রাজধানীর মহাখালীর ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারের আগুন। শেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এছাড়া ভেতরে কেউ আটকা পড়েছে কি না তা দেখতে ভেতরে প্রবেশ করেছে ফায়ারের সার্চ টিম।

এখন পর্যন্ত ভবন থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, ২০ থেকে ২৫ জন মানুষ আটকে আছে ভবনটিতে।

সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষেরা। তারা ওপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের বার বার আকুতি জানাচ্ছেন তাদের নামিয়ে আনতে। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলে ইশারায় জানাচ্ছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিস টিটিএলের সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের বাইরের গ্লাস ভাঙছে। একইসঙ্গে দেখা হচ্ছে কোনো ফ্লোরে আগুন ও মানুষ আছে কি না।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে দুটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি টিটিএল নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের খাজা টাওয়ারে আগুন লাগে। এর কিছুক্ষণ পর থেকেই আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনা নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত দলও। শেষ খবর পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION