1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গায়েবি মামলা বলে কিছু নেই, ঘটনা ঘটলে মামলা হয়: মন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

গায়েবি মামলা বলে কিছু নেই, ঘটনা ঘটলে মামলা হয়: মন্ত্রী

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গায়েবি মামলা বলে কিছু নেই, ঘটনা ঘটলে মামলা হয়; না ঘটলে মামলা হয় না। এখানে কে বিরোধী দল, কে অন্য দল- এটা পুলিশ দেখে না। এটা পুলিশের নিয়মিত কর্মকাণ্ড।

শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে, সরকার বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিচ্ছে।

এই অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনা যেখানেই ঘটে সেখানেই মামলা হয়। বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন। ঘটনায় ভুক্তভোগীরা মামলাগুলো দায়ের করেন। বিএনপি এটাকে গায়েবি মামলা বলে অপপ্রচার চালাচ্ছে। যেগুলো গায়েবি মামলা বলা হচ্ছে, সেসব ঘটনা ঘটেছে বলেই মামলাগুলো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্র করে আসছে। সবাই দেখেছে তারা কিভাবে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়েছে। কাজেই এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।বিএনপি যদি সন্ত্রাস-জঙ্গিবাদের মধ্য দিয়ে কিছু করতে চায়, এদেশের মানুষই তার জবাব দিয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION