1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাহিত্যে অবদানে আন্তর্জাতিক পদকে ভূষিত হলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

সাহিত্যে অবদানে আন্তর্জাতিক পদকে ভূষিত হলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৪১ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : সাহিত্যে অবদান রাখার জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

সম্প্রতি হাওড়ার শরৎ সদনে ড. এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের আসর বসে। সেখানে ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন কৃতী ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়।

এদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, সুলেখক হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

হাবিবুর রহমানের স্বরচিত ও গবেষণায় ‘ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা” নামক একটি গ্রন্থ প্রকাশিত হয়। বইটি ইতোপূর্বেই সমালোচকদের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। জনপ্রিয়তা পেয়েছে পাঠকমহলেও। এই অসামান্য গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রশাসনিক ব্যস্ততার কারণে শেষ মুহূর্তে তিনি কলকাতায় পৌঁছতে পারেননি। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট সমাজকর্মী সোমনাথ দে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন নেপালের প্রাক্তন উপরাষ্ট্রপতি প্রেমানন্দ ঝা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই বিশিষ্ট মন্ত্রী জাভেদ খান ও অরূপ রায়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যে ড. এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের কলকাতা থেকে বহুল প্রচারিত স্বনামধন্য দৈনিক যুগশঙ্খ পত্রিকা অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION