1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের চিন্তার দৈন্যতা আছে: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের চিন্তার দৈন্যতা আছে: প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৩১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সেবা দিচ্ছি মানুষকে। এ ক্ষেত্রে কে কোন দল করে, বিবেচনা করি না। সবাইকে সেবা দিয়ে যাচ্ছি। খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের চিন্তার দৈন্যতা আছে। যার কারণে এরা মানসিক দৈন্যতায় ভোগে। এরা ভালো কিছু চিন্তা করতে পারে না।

দেশের ৬৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করে আজ সোমবার এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আই সেন্টার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা শুধু চিকিৎসাসেবা দিচ্ছেন না, একটা মানুষকে দেখার সুযোগ দিচ্ছেন, এটা অনেক বড় কাজ।

সরকারপ্রধান বলেন, চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অবহেলা না হয়, সে ব্যবস্থা আমরা করে যাচ্ছি। বিশেষ করে, অন্ধজনের বিলাও আলো, এ কাজটা করছি। সারা বাংলাদেশে অন্ধত্ব দূর করতে মানুষকে সেবা দিচ্ছি। অন্ধত্বের হার ৩৫ শতাংশ কমিয়েছি। আরও কমাতে কাজ করছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০ লাখ মানুষ কমিউনিটি আই সেন্টার থেকে চিকিৎসা নিয়েছে।

বিদ্যুৎ ও পানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পানির হাহাকার অনেক জায়গায়। আমরা ব্যবহারে সাশ্রয়ী হলে উদ্বৃত্ত থাকলে রপ্তানি করতে পারব। বিদ্যুৎ উৎপাদনে আমরা অনেক ভর্তুকি দিই। এটারও ব্যবহারে সাশ্রয়ী হবেন। পাশাপাশি নদী-খাল-বিল— সব কিছু যেন দূষণমুক্ত হয়, খেয়াল রাখবেন। যে কোনো প্রকল্প প্রণয়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন। জলাধার রাখবেন।

সরকারপ্রধান আরও বলেন, মানুষের জীবনের চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা, সেই সঙ্গে সঙ্গে সড়ক যোগাযোগসহ সব ক্ষেত্রে ২০০৯ সাল থেকে উন্নয়ন করেছি। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে এগুলো করতে পেরেছি। এ জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION