1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে ফের পেঁয়াজের কেজি ১০০ টাকা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

দেশে ফের পেঁয়াজের কেজি ১০০ টাকা

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৬২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ভারতে বন্যার অজুহাত দেখিয়ে দেশে পেঁয়াজের বাজারে ফের অস্থিরতা তৈরি করেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। সরবরাহ পর্যাপ্ত থাকলেও কারসাজি করে প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম ৭ দিনের ব্যবধানে সর্বোচ্চ ২০ টাকা বাড়ানো হয়েছে। ফলে রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে ক্রেতার সর্বোচ্চ ১০০ টাকা খরচ করতে হচ্ছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, কার্যকর পদক্ষেপ না নিলে ক্রেতারা ঠকতেই থাকবেন।

এদিকে গত কয়েক মাস ধরে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি করছে। সম্প্রতি সেই চক্র অতি মুনাফা করতে পেঁয়াজ কেজি ১০০ টাকার উপরে বিক্রি করে। ফলে মূল্য নিয়ন্ত্রণে ৫ জুন কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দিলে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৮০ টাকায় নেমে আসে। এছাড়া মূল্য আরও ভোক্তা সহনীয় করতে ১৪ সেপ্টেম্বর প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাজারে সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না। গত এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা বিক্রি হলেও বুধবার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION