1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৩৭ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতার সমাধির সামনে কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়া দেশের অব্যাহত উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে সকাল ১০টায় গণভবন থেকে সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছান। সেখানে ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করে সুধীসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর মাওয়া স্টেশন থেকে রেলযোগে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ২টায় ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান।

পরে ভাঙ্গার ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে টুঙ্গিপাড়া এসে বিকাল ৪টা ৫৬ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১নং গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বিকাল ৫টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ৬টা ৩৫ মিনিটে ১নং গেট থেকে বের হয়ে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে যান সরকারপ্রধান।

মঙ্গলবার রাতে তিনি নিজ বাসভবনে রাতযাপন করে বুধবার দুপুরে সড়কপথে ঢাকা রওনা দেবেন। টুঙ্গিপাড়া ত্যাগ করার পূর্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে পারেন বলে ধারণা করছেন আওয়ামী লীগ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION