1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কেন সংবর্ধনায় সম্মতি দেননি প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

কেন সংবর্ধনায় সম্মতি দেননি প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৫১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ। তবে তাতে সম্মতি দেননি প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে বিষয়টি জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেছেন, নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি জনদুর্ভোগের কথা চিন্তা করে তাতে রাজি হননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ অক্টোবর দেশে ফিরবেন। ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেয় আওয়ামী লীগ। নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দিয়ে, ফুল ছিটিয়ে এবং হাত নাড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবেন বলে কথা ছিল।

ওবায়দুল কাদের বলেন, ‘মহামারির কারণে প্রধানমন্ত্রীর অনেকগুলো বিদেশ সফরের পরেও তাকে তার প্রাপ্য সংবর্ধনা দিতে পারিনি। তিনি অনেকগুলো আন্তর্জাতিক পদ পেয়েছেন, অনেক জায়গায় বিশেষভাবে সংবর্ধিত হয়েছেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী যে সম্মান বয়ে এনেছেন, সে জন্য সংবর্ধনা তাকে দেওয়া উচিত।

বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সংবর্ধনা নিতে রাজি নন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে সংবর্ধনা নেওয়ার ইচ্ছে তার নেই। কাজেই এ প্রোগ্রামটা বাদ দিতে হবে। তার সম্মতি নেই, তাই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া সম্ভব হচ্ছে না।’

জাতিসংঘের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। শনিবার তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গেছেন। ৪ অক্টোবর দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ওবায়দুল কাদের বলেছেন, নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি জনদুর্ভোগের কথা চিন্তা করে তাতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION