1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিএমপির পরবর্তী কমিশনার গোপালগঞ্জের হাবিবুর রহমান - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিএমপির পরবর্তী কমিশনার গোপালগঞ্জের হাবিবুর রহমান

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৮ জন পঠিত

শামীম হাসান রিংকু, স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হচ্ছেন গোপালগঞ্জের সন্তান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। শিগগিরই এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশের এই চৌকস কর্মকর্তা বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে রয়েছেন।

ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। সবকিছু ঠিকঠাক থাকলে এর আগেই আজকালের মধ্যে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার করে গেজেট জারি করা হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হয়ে আসায় কে হচ্ছেন পরবর্তী কমিশনার, তা নিয়ে পুলিশ বিভাগসহ সর্বত্র আগ্রহের বিষয় ছিল। কারণ পরবর্তী পুলিশ কমিশনারকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দিতে হবে। তাছাড়া মেট্রোপলিটন গুলোর মধ্যে ডিএমপি কমিশনারের পদটিও অতি গুরুত্বপূর্ণ।

একাধিক সূত্র জানায়, নতুন পুলিশ কমিশনারের তালিকায় হাবিব ছাড়াও আরেক চৌকস কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমানের নামও জোর আলোচনায় ছিল। বর্তমান পুলিশ কমিশনারের মেয়াদ বাড়তে পারে ছিল এমন আলোচনাও। এছাড়া আরও অন্তত দুইজন কর্মকর্তা এই পদটি পেতে দৌড়ঝাপ করেছিলেন বলে জানা গেছে। তবে শেষ পর্যায়ে হাবিবুর রহমানকে ঘিরেই ফাইল চূড়ান্ত করা হয়েছে। এর আগে বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ডিএমপি সদর দপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পুলিশের নানা সংস্কার কাজের পাশাপাশি নেতৃত্বসুলভ আচরণের জন্য তিনি বাহিনীতে প্রসংসনীয়। ক্রীড়া সংগঠক ছাড়াও একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION