1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘আপনি অসুস্থ, হাজবেন্ড জানে না, আরেক বিভাগের স্যার কীভাবে জানে’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

‘আপনি অসুস্থ, হাজবেন্ড জানে না, আরেক বিভাগের স্যার কীভাবে জানে’

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ছাত্রলীগের দুই নেতাকে নির্মমভাবে মারধরের ঘটনায় আলোচনায় পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। ওই ঘটনায় এসেছে আরেক পুলিশ কর্মকর্তা এডিসি সানজিদা আফরিন নিপার নাম।

জানা গেছে,  এডিসি সানজিদাকে নিয়েই রাজধানীর বারডেম হাসপাতালে ঘটনার সূত্রপাত। এ বিষয়ে গণমাধ্যমে এডিসি হারুন অর রশিদ ও এডিসি সানজিদার বক্তব্য প্রচার হয়েছে। তারপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আপনি অসুস্থ, আপনার হাজবেন্ড জানে না, আপনার আরেক বিভাগের স্যার কীভাবে জানে? যদি আপনি জানিয়ে থাকেন, তাহলে অ্যাপয়েন্টম্যান্টের জন্য আপনি তো আপনার হাজবেন্ডকে বলতে পারতেন। কারণ আপনার হাজবেন্ডের পদপদবি আরও বড়। স্বামীর চেয়ে স্যার যখন বেশি আপন হয়, তখন বিষয়টা অস্বাভাবিক না?’

তিনি লিখেছেন, ‘আপনার নিজের বড় বোনও ঢাকা মেডিকেলের ডাক্তার, যেহেতু উল্টাপাল্টা পোশাকের বিষয় আপনিই বলেছেন, ইসিজি-ইটিটি তো আপনি ওনার ওখানেও করতে পারতেন। এছাড়া পুলিশ হাসপাতাল হচ্ছে দেশের অন্যতম ভালো একটি হাসপাতাল, আপনি তো সেখানেও যেতে পারতেন।’

খোকন লিখেছেন, ‘এই এডিসি হারুনকে এক সপ্তাহ আগেও আপনার হাজবেন্ড অনুরোধ করেছিল তার সংসার না ভাঙার জন্য। এরপরও কেন তাকেই আপনার সঙ্গে নিতে হলো। আর আপনার হাজবেন্ড কেন তাকে অনুরোধ করেছিল?’

তিনি প্রশ্ন তুলেছেন, ‘আপনি যে বারডেমে এটা আপনার হাজবেন্ড কীভাবে জানল? ওনাকেও কি আপনিই জানিয়েছিলেন? মানে তাদের দুজনকেই আপনি জানিয়েছেন? সংসার বাঁচাতে চাওয়া কি একটি বেচারা স্বামীর জন্য অপরাধ?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION