1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘এরপর যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

‘এরপর যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন’

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বাজারে ডিমের দাম যখন কমবে, তখন ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। তাহলে বহুদিন ভালো থাকবে। ভর্তাও খাওয়া যায়। আমরা রাখি বলে বলছি।

দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে অবহিত করতে আজ (মঙ্গলবার) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি

প্রধানমন্ত্রী বলেন, কিছু হাউজ আছে যারা পণ্য নষ্ট করে দেয় কিন্তু কম দামে বাজারে বিক্রি করতে চায় না। কয়েকদিন আগে ডিম নিয়ে শুরু করল। এরপর যখন ডিমের দাম কমবে তখন কিনে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন রাখা যাবে নষ্ট হবে না। সব সমস্যারই একটা সমাধান আছে।

সরকারপ্রধান বলেন, আমাদের খাদ্যপণ্য নিয়ে কয়েকটা হাউজ ব্যবসা করে। তারা যখন কৃত্রিমভাবে দাম বাড়ায় আমরা তখন আমদানি করি। বিকল্প ব্যবস্থা করি, যাতে তারা বাধ্য হয়ে দাম কমায়। সাথে সাথে আমরা ব্যবস্থা নেই। সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট ভাঙা যাবে না- এটা কোনো কথা না। কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট আমি জানি না। এটা আমি দেখব। ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আমি ছোটকালে দেখেছি, প্রথম শিম উঠলে কে কত টাকা দিয়ে কিনতে পারে প্রতিযোগিতা হতো। দুইদিন পরে তার দাম কমে যেত। বর্ষাকালের কাঁচা মরিচের দাম বাড়ে। এখন বিকল্প ব্যবস্থা রয়েছে। শুকনো করে রেখে দেওয়া যায়। পেঁয়াজ শুকিয়ে রাখা যায়। প্রতিটা জিনিসের বিকল্প ব্যবস্থা রয়েছে। বর্ষাকালে শিম, গাজর, কাঁচা মরিচ পাওয়া যেত? এখন পাওয়া যাচ্ছে। আমাদের কৃষিবিদরা গবেষণা করে এখন ১২ মাস উৎপাদন করতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের তরকারি এখন সুইজারল্যান্ডেও যাচ্ছে। আমাদের কিছু জিনিস বাইরে যাচ্ছে। আমরা যত উৎপাদন করতে পারব, আমাদের নির্ভরশীরতা যদি কমে, সিন্ডিকেট এমনিই ভেঙে যাবে। ওদের আর কিছু করা লাগবে না। সেজন্য বলছি এক টুকরো জমি যেন পতিত না থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION