1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জঙ্গি ও নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সতর্কবার্তা - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

জঙ্গি ও নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সতর্কবার্তা

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৪৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগস্ট মাস শোকের মাস। এই মাসেই নানা অপ্রীতিকর ঘটনা বেশি ঘটে। চলতি মাসেই রাজধানীর মিরপুর ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে বেশকিছু জঙ্গি গ্রেফতার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাই এদের বিষয়ে চলতি মাসের শেষ কয়েকদিন অধিকতর সতর্ক থাকতে হবে।

রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক ক্রাইম কনফারেন্স (অপরাধ পর্যালোচনা সভা) মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে এ সতর্কবার্তা দেন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে আগামী সেপ্টেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। সামনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ মাসে অনেক কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে। দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্ব দেখাতে হবে। কোনো নাশকতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা থাকলে অগ্রীম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনতে হবে।

জুলাই মাসের এই মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) আসাদুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION