1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমেরিকা এখন বন্ধু সাজার চেষ্টা করছে : মোজাম্মেল হক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

আমেরিকা এখন বন্ধু সাজার চেষ্টা করছে : মোজাম্মেল হক

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৪৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুক্তরাষ্ট্র শুধু সপ্তম নৌ-বহরই পাঠায়নি, এদেশের মুক্তিযুদ্ধকে থামিয়ে দিতে চেয়েছিল। যুদ্ধের পর বাংলাদেশে দুর্ভিক্ষ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে কমিয়ে তাকে হত্যা করার পরিবেশ তৈরি করা হয়েছে।

মন্ত্রী বলেন, বন্ধু বেশেই কাউকে হত্যা করা সহজ। বঙ্গবন্ধুকে কাছের মানুষরাই হত্যা করেছে। এখন ধমক দিয়ে শেখ হাসিনাকে দমাতে না পেরে,আমেরিকা বন্ধু সাজার চেষ্টা করছে।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ডুয়েট ছাত্রলীগ এলামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়েকা) উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে বলা অনেক কঠিন। অল্প কথায় বঙ্গবন্ধুকে বর্ণনা করা যায় না। তিনি হিমালয়ের মতো বিশাল। ছাত্র অবস্থায় পাকিস্তানি গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে জানতে হলে সিক্রেটস ডকুমেন্টস যা গোয়েন্দাদের লিখা পড়তে হবে।

মন্ত্রী আরও বলেন, কে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে তা নিয়ে আমরা বিতর্ক করি। অথচ বঙ্গবন্ধুর আত্মজীবনীতেই সুস্পষ্টভাবে বুঝা যায় বাংলাদেশের স্বাধীনতাকামী চরিত্রের কথা। বঙ্গবন্ধু বৈষম্যহীন জাতি গঠন করতে চেয়েছেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি কারাগারে থেকেও বঙ্গবন্ধু বারবার সোনার বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছেন৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ও ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এম. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো: নুরুজ্জামান, ডুয়েকার প্রাক্তন সভাপতি প্রকৌশলী ফখরুল হায়দার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মো. জুলফিকার আলী এবং ডুয়েকার সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রকৌশলী আব্দুল জলিল হাওলাদার পলাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION