1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার কাছে ১৭ কোটি মানুষের ভাগ্য নিরাপদ, প্রমাণিত - Bangladesh Khabor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন ঢাকায় ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি

শেখ হাসিনার কাছে ১৭ কোটি মানুষের ভাগ্য নিরাপদ, প্রমাণিত

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৭৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিরাপদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বলেন, ‘এটি এখন বিশ্ববাসীর কাছে প্রমাণিত।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। বঙ্গবন্ধু কন্যার কাছেই দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিরাপদ।’

নাছিম বলেন, ‘পঁচাত্তরের খুনিরা, একাত্তরের খুনিরা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিঃশেষ করতে, তার সরকারকে উৎখাত করতে, দেশের গণতন্ত্রকে পদদলিত করতে চায়। সেই দেশবিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য পুনরায় আমাদেরকে আরেকটি যুদ্ধ করতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন,  ‘যে কোনও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

বঙ্গবন্ধুর সফলতার কেন্দ্র বিন্দুতে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘জাতির পিতার সাহসী সিদ্ধান্তের কারণে বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছে৷ আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।’

এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্বরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। একই সঙ্গে কাগাগারে হত্যার শিকার জাতীয় চার নেতার প্রতিও শ্রদ্ধা জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION