1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সঙ্গে বসবেন শেখ হাসিনা - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সঙ্গে বসবেন শেখ হাসিনা

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :  নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

এতে দলটির উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। এছাড়া দলীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি দলটির জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

বৃহস্পতিবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, আগামী ৩০ জুলাই রোববার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, জেলা/মহানগর ও উপজেলা /থানা/ পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্যরা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

জেলা/মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংশ্লিষ্ট জেলা/মহানগর শাখার অধীন উল্লিখিত নেতাদের নামের তালিকা যৌথ স্বাক্ষরে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। একইসঙ্গে বর্ধিত সভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION