1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

আ.লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৮৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণের শক্তির ওপরে কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আপনারাও (কর্মীদের উদ্দেশে) বুঝিয়ে দেবেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারের টিসিবি অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। এখন এক দফা কর্মসূচি দিয়েছে। তারা নাকি সরকার পতন করবে কিন্তু তাদের দিক থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। সরকার পরিবর্তনের একটিমাত্র পথ সেটা হলো নির্বাচন।

দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড দেখেছি। ’১৪ সালে জ্বালাও-পোড়াও আন্দোলন দেখেছি, জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। এখন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো পেশিশক্তিই ষড়যন্ত্র করে সফল হবে না।

আসাদুজ্জামান খান আরও বলেন, শেখ হাসিনার সরকার দেশকে অব্যাহত অগ্রযাত্রার দিকে নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের স্বপ্ন। আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ২০০৮ সালে প্রধানমন্ত্রী দেশকে বদলে দিতে চেয়েছিলেন, সেটা আমরা করেছি।

এদিকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু বলেন, আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কোনো হুমকি ধমকিতে ভয় পায় না। রাজপথে ছিলাম, থাকব। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা এ সময় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION