1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫৩৯ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আখের ক্ষেতে পোকার আক্রমনে সর্বশান্ত হয়েছে কৃষক। এতে করে কাঙ্খিত ফলন উৎপাদনের পাশাপাশি লোকশান পোহাতে হচ্ছে কৃষকদের। একারনে আখ চাষ  থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উপজেলার শতশত কৃষক। সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার ধরঞ্জী, বাগজানা ও আয়মারসুলপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে কয়েক প্রজাতির আখের চারা রোপণ করেছে কৃষক। তবে, অধিকাংশ আখের ক্ষেতে দেখা দিয়েছে নানা পোকার আক্রম। যা ওষুধ ব্যবহার করেও কোন লাভ হচ্ছেনা। চোখের সামনে অর্থকরি ফসল আখ চাষে এমন অবস্থা দেখে হতাশ কৃষক।
জানাগেছে, উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নিধার্রন করা হলেও উপজেলায় মাত্র সাড়ে ৮শ’ একর জমিতে আখের চাষ করা হয়েছে। উপজেলার শ্রীমন্তপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, আখ লাগানোর জন্য ৩ বিঘা জমি তৈরী, বীজ, সার ও শ্রমিকসহ সর্বমোট ৫০-৬০ হাজার টাকা খরচ হয়েছে। নন্দইল গ্রামের নাজির হোসেন বলেন, আমি আড়াই লক্ষ টাকা খরচ করে ১০ বিঘা জমিতে আখ লাগিয়েছি। তাঁরা দু’জনেই বলেন, শত চেষ্টা করেও পোকার আক্রমনের হাত থেকে আখ রক্ষা করতে পারিনি। পোকা খেয়ে জমিতে যেটুকু আখ আছে তা দিয়ে খরচ উঠবেনা।  সুগারমেইল পাঁচবিবি সাব-জোন কর্মকতার্ রবিউল ইসলাম বলেন, এবছর যে সময়ে আখের চারা বেড়ে উঠবে ঠিক সে সময়ে এক টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারনে তা ব্যহত হয়েছে। পোকার আক্রমনের কারনে আখের ফলন এবছর কম হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION