1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না’ - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না’

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪০৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই। তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে।

শুক্রবার দুপুরে রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সংলাপের বিষয়ে আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছিলেন তা তার ব্যক্তিগত অভিমত। আওয়ামী লীগ এবং ১৪ দলের অভিমত এক নয়। তাই যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা কোনো সংলাপের কথা বলিনি। বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। কারণ যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় প্রতিহত করতে চায়, তাদের সঙ্গে সংলাপ করে কোনো ফায়দা নেই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে পণ্যের সংকট সৃষ্টি হয়েছে এবং দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির ছাপ পড়লেও পণ্যের সংকট সৃষ্টি হয়নি।

এ সময় বিদ্যুৎ সংকটের বিষয়ে মন্ত্রী দুঃখ প্রকাশ করে ১৫-২০ দিনের মধ্যে সমস্যা সমাধান হওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION